× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়া বেঙ্গল ইন মোশনের তৃতীয় আসর ‘নকশী কাঁথার মাঠ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৮:৪০ পিএম

কবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে  শুক্রবার অনুষ্ঠিত হলো ‘মায়া বেঙ্গল ইন মোশনের’ তৃতীয় আসর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘মায়া বেঙ্গল ইন মোশনের’ তৃতীয় আসর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মায়া বেঙ্গল ইন মোশনের’ তৃতীয় আসর। এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি এবার সাজানো হয়েছিল কবির কালজয়ী কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’-এর ছায়ায়।

ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে শুক্রবার এ আসর অনুষ্ঠিত  হয়।

প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীদের অনবদ্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এই নৃত‍্যনাট‍্যের কিউরেটর হিসেবে ছিলেন নৃত‍্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। সঙ্গীত, নৃত্য ও অভিনয়ের এক অনন্য সংমিশ্রণে গ্রামবাংলার চিরায়ত প্রেম ও জীবনবোধ ফুটে ওঠে এই পরিবেশনায়।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ তাঁর বক্তব্যে বলেন, ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’ বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের শিল্প, সাহিত্য ও শেকড়ের সংস্কৃতির প্রসারে কাজ করে চলেছে।

এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরীও দেশীয় সংস্কৃতির এই যাত্রায় সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৫৯ সালে প্রথমবার বুলবুল ললিতকলা একাডেমি ‘নকশী কাঁথার মাঠ’-কে নৃত্যনাট্যে রূপান্তর করেছিল। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় শিল্পীদের মেধা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

এবারের আয়োজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন, আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড ও পিআর পার্টনার হিসেবে যুক্ত ছিল মিডিয়াকম।

নকশী কাঁথার মাঠের সেই অমর পঙ্ক্তি— ‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে—এর মতোই এক গভীর আবেগময় আবহে শেষ হয় এবারের ’মায়া বেঙ্গল ইন মোশন’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা