বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন। ফাইল ছবি
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আজ বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।