বাসস
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ০০:৫৪ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ০১:০০ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার ঢাকার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন।
তিনি শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে হজ ক্যাম্পে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।
তিনি জানান, সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে।
পরে রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
হজ ক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।