প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২১:১১ পিএম
ছবি: ইন্টারনেট থেকে
রাজধানী থেকে সুদূর গ্রাম। সব স্থানেই গরমে হাহুতাশ করছে মানুষ, পশু-পাখিসহ নানা প্রাণিকূল। বৈশাখের ভ্যাপ্সা গরমে জীবন যায় যায় অবস্থা। ঘর থেকে বের হলেই গায়ে লাগে আগুনের হলকার মত অবস্থা। এতে দৈনন্দি কাজে অংশ নেওয়ায় অসহ্য হয়ে উঠে।
আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এ অবস্থা সৃষ্টি হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। এদিকে চলতি এপ্রিল মাসে ২ থেকে ৬ ও ১৩-১৬ তারিখ পর্যন্ত দুই দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে গেছে। চলতি সপ্তাহে আবারো তাপ প্রবাহ শুরুর আভাস দিচ্ছে অধিদপ্তর। এদিকে গতকাল শুক্রবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। এই তাপমাত্রাতেও ছিল অসহ্য গরম। রিকশাচালক থেকে শুরু করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের গরমে অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই গরমে মেজাজ হারিয়ে ঝগড়া বিবাদে জড়াতে দেকা গেছে।
তা ছাড়া ঢাকার কাটাবনের পশু-পাখির বাজারে দেখা গেছে, প্রাণিগুলোর মধ্যে অস্থিরতা। কাউকে কাউকে প্রাণিগুলোকে হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরমে অস্বস্তি বাড়ছে। আগামীকাল রবিবার থেকে আবারও তাপ প্রবাহ শুরু হতে পারে।
এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছেন আজ শনিবার
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।