× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে হামলা চান না ট্রাম্প, ভিন্ন সুর নেতানিয়াহুর

আল জাজিরা

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২১:১০ পিএম

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবাননের পরিস্থিতি এবং দেশটিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপস্থিতির বিষয়টি ইরানের চেয়ে আলাদাভাবে এবং ‘যথাযথ পদ্ধতিতে’ মোকাবিলা করা হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের এটি করতে ‘নিষেধ’ করা হয়েছে। অনেক হয়েছে, আর নয়!!!”

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি গোষ্ঠীটিকে ‘নির্মূল’ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা এখনো কাজ শেষ করিনি। হিজবুল্লাহর রকেট এবং ড্রোন হামলার যে অবশিষ্ট হুমকি রয়েছে, তা মোকাবিলায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে”। 

তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘হিজবুল্লাহর বিনাশ’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা