× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাগের সেই অসহায় গোলাপিকে বাড়ি উপহার প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৭ পিএম

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির নির্মাণ কাজ শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির নির্মাণ কাজ শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে শুক্রবার বিকালে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী জেলার রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ও সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বসহকারে দেখতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ প্রদান করেন।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয়। 

উপস্থিত নেতারা গণমাধ্যমকে জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা