× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১১:২৬ এএম

বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আজ। ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার। আজ রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে (শনিবার প্রথম প্রহর) ৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম হজ ফ্লাইটটি আজ রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। হজ ফ্লাইটের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বাকি ৪টি পরিচালনা করবে ফ্লাইনাস এয়ারলাইনস।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার হজ চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী। আগামী ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা