প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:১০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৮ পিএম
আব্দুন নাসের খান। ফাইল ফটো
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আব্দুন নাসের খান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খান (পরিচিতি নম্বর: ৬৩৫৪)-কে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মেয়াদ হবে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।