আল জাজিরা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৬ পিএম
গাজায় ইসরায়েলের হামলা। ছবি: আনাদোলু
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক’ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৩৪৪ জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১,৭২,২৪২ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে এখন পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৭৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২,১৪০ জন আহত হয়েছেন।