× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ার ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলায় অংশ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ২১:৪৮ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ২১:৪৯ পিএম

নাইজেরিয়ার লেগোসে ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টর এর ক্রমবিকাশ এবং সম্ভাবনার উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাইজেরিয়ার লেগোসে ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টর এর ক্রমবিকাশ এবং সম্ভাবনার উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাইজেরিয়ার লেগোসে ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলা শুরু হয়েছে। মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় বাংলাদেশের ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোসের ল্যান্ডমার্ক সেন্টারে মঙ্গলবার এ মেলা শুরু হয়ে চলবে বৃহস্পতিববার পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ হাইকমিশন আবুজা, নাইজেরিয়ার ব্যবস্থাপনায় বাংলাদেশের ৭ টি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে।  প্রতিষ্ঠানগুলো হলো একমি ফার্মাসিউটিক্যালস, এরিস্টোফার্মা, ইনসেপ্টা, ইউরো ফার্মা, নিভিয়ান ফার্মাসিউটিক্যালস, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, জিস্কা ফার্মা। এছাড়া এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল এবং এস-কে-এফ ফার্মাসিউটিক্যালস মেলায় অংশগ্রহন করছে।

মেলাটি বিশ্বব্যাপী, বিশেষত পশ্চিম আফ্রিকার দেশসমূহের ফার্মাসিউটিক্যালস সেক্টরের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরের যোগাযোগ সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে।

তিনদিন ব্যাপী এই বানিজ্যিক মেলায় বিশ্বের প্রায় ৫০ দেশের ২৫০ টি ফার্মাসিউটিক্যালস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ৪৫০০ পেশাদার ক্রেতা অংশগ্রহণ করছে। 

এশিয়া, ইউরোপ এবং মেনা অঞ্চলের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রদর্শকের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর বিশেষ বুথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টর এর ক্রমবিকাশ এবং সম্ভাবনার উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

এছাড়া  মেলায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উপর একটি ব্রশিওর প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা