× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৪ পিএম

বৈশাখকে বরণ করতে  ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈশাখকে বরণ করতে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ — এই চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে  ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’। ‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। একইসঙ্গে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেইজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা