× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝনদীতে মুমূর্ষু শিশুকে তাৎক্ষণিক সেবা কোস্ট গার্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ২০:২৭ পিএম

মাঝনদীতে মুমূর্ষু শিশুকে তাৎক্ষণিক সেবা দিল কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ডের

মাঝনদীতে মুমূর্ষু শিশুকে তাৎক্ষণিক সেবা দিল কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ডের

মুন্সিগঞ্জে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

মেঘনা নদীর মোহনপুর সংলগ্ন এলাকায় সোমবার এই উদ্ধার অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে এম ভি কর্ণফুলী-৩ লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর আনুমানিক ১টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চে থাকা ৬ মাস বয়সী এক শিশুর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং জীবন ঝুঁকির মুখে পড়ে। এ সময় উপায়ান্তর না দেখে শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য প্রার্থনা করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উন্নত ও দ্রুত চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে দ্রুত সদরঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে ঢাকার শ্যামলীতে অবস্থিত মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপদে কোস্ট গার্ডের এমন তাৎক্ষণিক সাড়া এবং মানবিক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুর পরিবার ও লঞ্চের যাত্রীরা। জননিরাপত্তা ও মানবিক সেবায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা