× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:২২ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ পিএম

বালুখালী ক্যাম্পে সোমবার ভোরে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বালুখালী ক্যাম্পে সোমবার ভোরে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় মো. ইলিয়াস নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্পে সোমবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক ইলিয়াস ওই এলাকার নুর আমিনের ছেলে।

তিনি জানান, পাচারের জন্য ইয়াবার চালান মজুত করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে এবিপিএন পুলিশের একটি দল। ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/১৮ এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইলিয়াসকে আটক করা হয়। 

এপিবিএন পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান। ক্যাম্প ও সীমান্ত এলাকায় মাদক চক্র দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা