উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:২২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ পিএম
বালুখালী ক্যাম্পে সোমবার ভোরে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় মো. ইলিয়াস নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।
পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্পে সোমবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক ইলিয়াস ওই এলাকার নুর আমিনের ছেলে।
তিনি জানান, পাচারের জন্য ইয়াবার চালান মজুত করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে এবিপিএন পুলিশের একটি দল। ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/১৮ এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইলিয়াসকে আটক করা হয়।
এপিবিএন পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান। ক্যাম্প ও সীমান্ত এলাকায় মাদক চক্র দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।