× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ঢাকার: বাংলাদেশির মৃত্যুতে শোক

বাসস

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৭:১৫ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৬ ১৭:৪০ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস/ ফাইল ফটো

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস/ ফাইল ফটো

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ঢাকায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের ওপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয় । একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে জানানো হয়। তথ্যসূত্র: বাসস

লাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে জানানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা