বিবিসি বাংলা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ২২:০১ পিএম
হামে আক্রান্ত এক শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। ছবি: বিবিসি বাংলা
দেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। এছাড়া এই সময়ে ১ হাজার ১৭৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৭ দিনে হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে দেশে মোট হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এছাড়া সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে ৮ হাজার ৯১০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৬০৯ জন।