প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ২১:১৩ পিএম
টানা চতুর্থবারের মতো ওয়াক আউট করেছে বিরোধীদল। ছবি: ভিডিও থেকে
জাতীয় সংসদের প্রথম অধীবেশনে টানা চতুর্থবারের মতো ওয়াক আউট করেছে বিরোধীদল।
প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে শুক্রবার অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
বিলটি পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ইনশাল্লাহ আরও দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি”।
তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।