বিবিসি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৮:০২ পিএম
মেলানিয়া ট্রাম্প। ছবি: বিবিসি
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জেফরি এপস্টিনের সঙ্গে তার কোনো ধরনের সংযোগ থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি সাফ জানিয়ে দেন যে, তাকে এবং এপস্টিনকে জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে সেগুলোর ‘আজই অবসান হওয়া প্রয়োজন’।
এক আকস্মিক ঘোষণায় বৃহস্পতিবার ফার্স্ট লেডি এপস্টাইনের যৌন পাচারের শিকার হওয়া ব্যক্তিদের (সারভাইভার) জন্য কংগ্রেসনাল শুনানির আহ্বান জানান। তিনি বলেন, “সত্য উন্মোচনের জন্য প্রত্যেক ভুক্তভোগীর জনসমক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকা উচিত”।
এপস্টাইনের সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের সঙ্গে তার একটি পুরনো ইমেল ফাঁস হওয়া প্রসঙ্গে মেলানিয়া বলেন, “সেটি ছিল কেবলই একটি ‘সাধারণ সৌজন্যমূলক উত্তর’।
ফার্স্ট লেডির এই উদ্যোগকে কিছু সারভাইভার ‘সাহসী পদক্ষেপ’ বললেও, অনেকে একে ‘রাজনৈতিক নাটক’ বলে সমালোচনা করেছেন।
এপস্টিন ইস্যুতে মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই চলছে। তবে এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম থাকলেও কোনো অপরাধের প্রমাণ মেলেনি।