আলজাজিরা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৩৫ পিএম
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বুধবার বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান। ছবি: বাসস
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান বৃহস্পতির কোনো আকাশ হামলার খবর দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে চালানো এ ধরনের হামলার ক্ষেত্রে এটিই প্রথম দীর্ঘস্থায়ী বিরতি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৯ এপ্রিল দেশটিতে আকাশপথে বিমান হামলা চালায়নি।
পূর্ববর্তী দিনগুলোর তুলনায় ভিন্ন চিত্র দেখা গেছে সৌদি আরব, কাতার এবং ওমানে; দেশগুলোর সামরিক বাহিনী বৃহস্পতিবার কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার খবর দেয়নি।
অন্যদিকে, বাহরাইনের সামরিক বাহিনী যুদ্ধ চলাকালীন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে, তবে বৃহস্পতিবার কোনো হামলার ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেনি।