প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৬:২৫ পিএম
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও বিলম্ব। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৪ বারের মতো সময় বাড়লো।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বৃহস্পতিবার আগামী ১৮ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
এ দিন প্রতিবেদন জমা দেওয়ার দিন থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা দাখিল করতে পারেনি। ফলে আরও সময়ের আবেদন করা হয়।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।
সুইফট কোড ব্যবহার করে অর্থটি ফিলিপাইনে পাচার করা হয় বলে জানা যায়। এ ঘটনায় দেশের অভ্যন্তরের একটি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয়।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।