প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৯:১৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ২২:৫১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের কোনো সত্যতা নেই। এমনটাই জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এইচএম সাইফ আলী খান।
ফেসবুকে এক পোস্টে বুধবার রাত ১০টায় এই তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান”।
এর আগে ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্রে বরাতে একাধিক সংবাদমাধ্যমে খরব প্রকাশিত হয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে।