× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মকবুল হত্যা মামলা

সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের তৃতীয়বারের মতো রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৬:২০ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম

মকবুল হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয় আফজাল নাছেরকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মকবুল হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয় আফজাল নাছেরকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে ফের ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিলের আবেদন জানান।

আসামিপক্ষ দাবি করে, আফজাল নাছেরের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নেই। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান।

এর আগে ২৯ মার্চ ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।

পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে একই মামলায় আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবির কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়।

সে সময় সংঘর্ষে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা