× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি

রাজশাহী অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৫ পিএম

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি  মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ সদস্যদের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করা।

রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে বুধবার  ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের সবসময় আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, তারা শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং একটি মহান সেবামূলক পেশায় যুক্ত হচ্ছেন।

তিনি বলেন, এই পেশার মূলমন্ত্র হলো সেবাই ধর্ম '—মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা।

পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যাদের মধ্যে পাঁচজন নারী সদস্য ছিলেন।

কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি ও সামরিক-বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা