× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

বাসস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:১৬ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন। ছবি: বাসস

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন। ছবি: বাসস

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

কমিশন আরও জানায়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ সেই অধিকার সংরক্ষণ করে। এছাড়া ফলাফল সংক্রান্ত কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা