× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাড়া মোশাঘনিষ্ঠ শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৫:২০ পিএম

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ পাশে নারায়ণগঞ্জের মাদক সম্রাট মোশারফ হোসেন। ইনসেটে হামলার দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ পাশে নারায়ণগঞ্জের মাদক সম্রাট মোশারফ হোসেন। ইনসেটে হামলার দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাড়ি নম্বর ৬৮/১। বলছি নাওড়া মডেল একাডেমির কথা। শিক্ষা প্রতিষ্ঠান হলেও ভেতরের চিত্র আলাদা। তথ্য এসেছে ভেতরে তালাবদ্ধ অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কেন?

তথ্যের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল নাওড়া এলাকায় টিম প্রতিদিনের বাংলাদেশ। অতঃপর সেই ভবনের সামনে গেলে জানা যায়, হামলা করা হয়েছে গ্রীন টিভির অনুসন্ধান টিমের ওপর; ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা ইউনিট।

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ জানান, ভবনটিতে সশস্ত্র সন্ত্রাসী থাকলেও বাইরে পাহারায় ছিলেন দুজন। হাতে ক্যামেরা দেখেই চটে যান; সংবাদকর্মীদের সঙ্গে শুরু করেন বাকবিতণ্ড। অতঃপর বাইরে বেরিয়ে আসে ভেতরে অবস্থানরত সন্ত্রাসীরা। 

এরই মধ্যে ঘটনাস্থলে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার তথ্য পেয়ে নাওড়া এলাকায় ছুটে যায় সংবাদমাধ্যমটির আরেকটি ইউনিট, কিন্তু পুলিশের চোখের সামনেই সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত গ্রীন নিউজের ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে মারধর শুরু করে। অতঃপর ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিটসহ নানাভাবে হেনস্তা করে ক্যামেরাসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আর ভয়াবহ এ ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় সন্ত্রাসী গ্রুপটির কমান্ডিং লিডার শরিয়ত উল্লাহ্। সন্ত্রাসী গ্রুপটিকে পেছন থেকে পরিচালনা করেন একই এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট খাড়া মোশারফ। 

গত ২৮ মার্চ, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মাদক সম্রাট মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রীন নিউজ। ওই খবরের ফলোআপ সংবাদ সংগ্রহ করতে আবারও নাওড়া এলাকায় উপস্থিত হয় গ্রীন নিউজের একটি ইউনিট। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মোশারফের সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে অতর্কিত হামলার শিকার হয় গ্রীন ‍টিভি নিউজের সদস্যরা।

ওই সময় ওত পেতে থাকা মোশারফ বাহিনীর সদস্য শরিয়ত উল্লাহ্সহ ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী সদস্যরা অতর্কিত গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ইউনিট ছিনিয়ে নেয়।

পরক্ষণে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপগঞ্জ থানার এসআই মফিজুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করেন। 

এ ঘটনার আদ্যোপান্ত অনুসন্ধানের অংশ হিসেবে রূপগঞ্জ থানায় গেলে বেরিয়ে আসে থলের বেড়াল। সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ।

মোশার বিরুদ্ধে যত অভিযোগ

আমাদের সঙ্গে কথা বলেছেন খাড়া মোশার অনিয়ন্ত্রিত যৌন নির্যাতনের শিকার ভূক্তভোগী একাধিক নারী। তার বিরুদ্ধে শুধু মাদক কিংবা নারী নির্যাতনের অভিযোগই নয়; অনুসন্ধানে উঠে আসে এক হিন্দু পরিবারের ওপর মানসিক নির্যাতনের বিভীষিকাময় মূহূর্তের করুণ ইতিহাস। তাদের মানসিক অবস্থা এখন এমন হয়েছে যে, সাধারণ কেউ উচ্চস্বরে কথা বললেও আঁতকে ওঠে পরিবারটির সদস্যরা।

ক্যামেরায় মোশা বাহিনীর বিরুদ্ধে কথা বলতে না চাইলেও কথার ছলে তুলে ধরেন মোশা বাহিনীর লোকজন কীভাবে তাদের পৈত্রিক ভিটেমাটি দখল করতে পুরো বাড়ির আঙিনায় সীমানা প্রাচীর তৈরি করেছে।

খাড়া মোশার সন্ত্রাসী গ্রুপটির নির্যাতনের ভয়ের ছাপ স্থানীয়দের চোখেমুখে স্পষ্ট। সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে না চাইলেও পরিচয় গোপনের শর্তে আমাদের সঙ্গে কথা বলেন বেশ কয়েকজন। 

একসময় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করলেও সম্প্রতি ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ায় নির্বিকার প্রশাসনও। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে মোশারফ। এমন পরিস্থিতিতে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদককে অনুসন্ধানের আহ্বানও জানিয়েছেন নাওড়া তথা কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা।

অন্যায়ের মহারাজা, মাদক সম্রাট, সন্ত্রাসী খাড়া মোশাকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির মাধ্যমে রূপগঞ্জের নাওড়া এলাকার সাধারণ মানুষকে তার ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাসী কার্যক্রম, সংখ্যালঘু নির্যাতন এবং নারী নির্যাতনের কবল থেকে মুক্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।

খাড়া মোশার সব অপকর্মের পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা