× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

ইউএনবি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৫:০৬ পিএম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ইউএনবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ইউএনবি

ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে মঙ্গলবার ভোরে আটক হওয়া সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জুলাই আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় শিরীন শারমিন চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন।

তিনি আরও জানান, আজই তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে।

শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন স্পিকার হিসেবে তার স্থলাভিষিক্ত হন। তিনি রংপুর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা