× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও বিলবোর্ডের আলো বন্ধের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১১:২৪ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ১৪:২৪ পিএম

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও বিলবোর্ডের আলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। প্রতীকী ছবি

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও বিলবোর্ডের আলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। প্রতীকী ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেশের সব সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা ও বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা দেশের ৬৪ জেলার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সময় এক ঘণ্টা কমানো, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এসব পদক্ষেপের মাধ্যমে দৈনিক তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকের পর প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরে তা বাড়িয়ে সন্ধ্যা ৭টায় দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের আলোকসজ্জাকেও এর আওতায় আনা হলো।

সরকারের এ সিদ্ধান্ত দেশব্যাপী কার্যকর করতে বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা