× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধের দাবিতে শাহবাগে মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১৯:২১ পিএম

শাগবাগ চত্বরে সোমবার বিকাল ৩টায় ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘সেভ দ্যা নেচার অফ বাংলাদেশ”। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাগবাগ চত্বরে সোমবার বিকাল ৩টায় ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘সেভ দ্যা নেচার অফ বাংলাদেশ”। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহবাগে ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শাগবাগ চত্বরে সোমবার বিকাল ৩টায় এই মানবন্ধন করেছে ‘সেভ দ্যা নেচার অফ বাংলাদেশ”।

এসময় ঘোড়ার মাংস বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, ঘোড়া একটি উপকারী ও ঐতিহ্যবাহী প্রাণী। তাই এর মাংস বাণিজ্যিকভাবে বিক্রি বন্ধ করা উচিত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন, “সম্প্রতি কিছু অসাধু চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করছে। আবার কোথাও সরাসরি ঘোড়ার মাংস হিসেবেও বিক্রি করা হচ্ছে, যা অত্যন্ত গর্হিত কাজ। তিনি বলেন, দেশে ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা জরুরি”।

এছাড়া ঐতিহ্যের নামে ঘোড়ায় টানা টমটম ব্যবহার করে প্রাণী নির্যাতন বন্ধের দাবিও করা হয় মানববন্ধনে।  এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা