প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২২:৩৩ পিএম
সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের একজনের মাথায় কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশন চলাকালে রবিবার মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী মেঘনা গ্যালারিতে যান। এ সময় তিনি প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন।
সারাদেশ থেকে ২৬ জন জুলাই শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন সংসদে, এছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে একে সবার কথা শোনেন। এ সময় প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় হাত বুলিয়ে ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন তিনি।