× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে কারখানায় আগুন: নিহত বেড়ে ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ০০:৪২ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ০৮:১২ এএম

ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শনিবার রাতে আরও একজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আরও ২ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত ওই টিনশেড কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের আরও ৬টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে কারখানাটির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে রাতে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের পরিচয় বা লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা