× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনে জ্বালানি নিয়ে এলো ৫ জাহাজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ২০:৩৭ পিএম

সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। ছবি: বাসস

সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। ছবি: বাসস

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরেকটি জাহাজ। চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামের জাহাজটি শনিবার (০৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি মাসের এই তিন দিনে জ্বালানি নিয়ে দেশে এসেছে ৫টি জাহাজ বলে তিনি জানান।

সৈয়দ রেফায়েত হামিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে জ্বালানি তেল নিয়ে দেশে একের পর এক জাহাজ আসছে। গত তিন দিনে জ্বালানি নিয়ে ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে দুটিতে ডিজেল, একটিতে এলপি, একটিতে এলএনজি এবং অপরটিতে করে ইথাইলেন আমদানি করা হয়। শুক্রবার ডিজেল নিয়ে আসা দুটি জাহাজের একটি থেকে তেল খালাস শেষ হয়েছে। অপর জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম চলছে।’

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাঁচটি জাহাজের মধ্যে ০২ এপ্রিল আসে আসে দুটি জাহাজ। এরপর ০৩ এপ্রিল আসে আরও দুটি জাহাজ। আর সর্বশেষ আজ (০৪ এপ্রিল) এলপিজি নিয়ে আসছে আরেকটি জাহাজ। পাঁচটি জাহাজের মধ্যে দুটি জাহাজে করে আমদানি করা হয়েছে ডিজেল। ০৩ এপ্রিল চট্টগ্রাম বন্দরে আসা এই দুটি জাহাজের মধ্যে ‘ইউয়ান জিং হ্য’ নামের জাহাজে করে ২৭ হাজার ৩০০ টন ডিজেল এবং ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের অপর জাহাজটিতে করে আমদানি করা হয়েছে ৩৪ হাজার টন ডিজেল। এরমধ্যে ‘ইউয়ান জিং হ্য’ জাহাজটি ডিজেল নিয়ে এসেছে সিঙ্গাপুর থেকে। অপর জাহাজটি ডিজেল নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে।

বাকি তিনটি জাহাজের মধ্যে একটিতে এলএনজি, আরেকটিতে ইথাইলেন এবং অপরটিতে এলপিজি আমদানি করা হয়েছে। ইথাইলেন নিয়ে আসা জাহাজটির নাম প্রাইমা ধর্ম নামের জাহাজটি এসেছে ইন্দোনেশিয়া থেকে। গত ০২ এপ্রিল ইথাইলেন নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এলএনজি নিয়ে আসা জাহাজটির নাম সেলসিয়াস গ্যালাপাগোস। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে জাহাজটি গত ০২ এপ্রিল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এলপিজি নিয়ে আসা জাহাজটির নাম ‘গ্যাস জার্নি’। চীন থেকে এলপিজি নিয়ে জাহাজটির আজ শনিবার (০৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা