প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ২৩:০৬ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ০০:৫২ এএম
সিনেমা হলের স্ন্যাকস বারের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে মেয়ে জাইমা। ছবি: ফেসবুক থেকে
মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গুলশানস্থ বাসভবন থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে ধানমন্ডি বিডিআর সীমান্ত সিনেমা হলে যান তিনি। বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি' (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন। তবে জানা গেল, ‘বনলতা এক্সপ্রেস’ নয় 'প্রজেক্ট হেইল মেরি' দেখেছেন প্রধানমন্ত্রী।