মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ২১:১৩ পিএম
খিলগাঁওয়ের গুলগল ম্যাপ
ঢাকার খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় শুক্রবার এ ঘটনা ঘটে। এদিন বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম।
নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।
এসআই রফিকুল বলেন, “আমরা খবর পেয়ে বিকালে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে দুই মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের সিএনজি চালক স্বামীর পরকীয়া নিয়ে পারিবারিক কলহের জেরে মা তার ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছ।