বাসস
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৫ পিএম
মানি চেঞ্জার অফিসে একজন কর্মীর হাতে ডলার। ছবি: রয়টার্স
বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১২ দশমিক ০৪ মিলিয়ন বা ২৯ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে, গত ১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।