প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২২:৩৫ পিএম
৩৩টি অধ্যাদেশ যাচাই শেষে ৯৮টি বহাল রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। ছবি: ভিডিও থেকে
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই শেষে ৯৮টি বহাল রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ পুনর্বিবেচনা করার সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদ অধিবেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদনটি উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন
কমিটি যে ২০টি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুপারিশ করেছে, সেগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ১. ১৬টি অধ্যাদেশ বর্তমানে এগুলো বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। ২. ৪টি অধ্যাদেশ এগুলো স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।
কমিটির প্রতিবেদন অনুযায়ী, বাকি ২০টি অধ্যাদেশকে এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই-বাছাই করে নতুন বিল উত্থাপনের এবং চারটি অধ্যাদেশকে স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের জন্য সুপারিশও করা হয়েছে।
সংবিধানের অনুচ্ছেদ ৯৩, কমিটিতে আমন্ত্রিত অতিথিদের মতামত, জনস্বার্থ, জনগুরুত্ব ও সরকারের ধারাবাহিকতা বিবেচনায় এসব সুপারিশ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।