× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৪:৫৩ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যর্থতার ঝুঁকিতে পড়ে এবং তখন বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতির মধ্যে ঐক্য অটুট থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকার নিজেদের সুবিধামতো ইতিহাস রচনা করেছে। পাশাপাশি তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে কৌশলে উপস্থাপন করার চেষ্টা করছে।

আলোচনা সভায় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, ইতিহাসচর্চা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা