× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহে তিন দিন অফিস চালুর ‘স্মারক’ ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১১:২৫ এএম

সপ্তাহে তিন দিন অফিস চালুর গুজব নাকচ করল সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সপ্তাহে তিন দিন অফিস চালুর গুজব নাকচ করল সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অজুহাতে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে মাত্র তিন দিন অফিস চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্মারক পত্রকে ‘ভুয়া’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে যে পত্রটি প্রচার করা হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি বলে স্পষ্টভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া ওই পত্রের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলার প্রেক্ষাপটে এমন একটি ভুয়া পত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে উদ্বেগ তৈরি করে। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত এর খণ্ডন করায় বিভ্রান্তি দূর করার চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা