× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের চিফ হুইপ

সংবিধান সংশোধনে অচিরেই ১৫-২০ সদস্যের কমিটি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২১:৩১ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ২১:৩৩ পিএম

জাতীয় সংসদের অধিবেশন। ছবি: বাসস

জাতীয় সংসদের অধিবেশন। ছবি: বাসস

সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধীদলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি। চলতি সপ্তাহের মধ্যে সম্ভব না হলে আগামী সপ্তাহে এ কমিটি গঠন করা হবে।

জাতীয় সংসদের হাউস কমিটির তৃতীয় বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের একথা জানান চিফ হুইপ। 

তিনি বলেন, “সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই। যেখানে বিরোধী দলের সদস্যরা সমানভাবে গুরুত্ব পাবে”।

আগের দিন মঙ্গলবার জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে এ কমিটি গঠনের প্রস্তাব করা হলে বিরোধী দল জামায়াত-এনসিপি জোট সংসদে একমত হলেও বাইরে গিয়ে প্রেস ব্রিফিংয়ে ভিন্নমত পোষণ করে। ওই প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠনের জোর দাবি জানান। 

বিরোধীদলের সদস্যরা বলছেন, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের আইনী ভিত্তিও নেই। বিরোধীদল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গণমাধ্যমে বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, “যে নামেই ডাকা হোক না কেনো সংবিধান সংশোধন বা সংস্কার-আমাদের তো একটি কাজই করতে হবে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলের সদস্যরা এতে সহযোগিতা করবেনÑ সেই প্রত্যাশা রাখি। সংসদের মূলতবি প্রস্তাবের উপর নিয়ম অনুযায়ী তারা ২৪ শতাংশ সময় পান। কিন্তু আমরা সেখানে সরকারি দলের চেয়েও বেশি সময় দিয়েছি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা