× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৬১ হাজার টন গম

বাসস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম

বন্দরে নোঙর করা জাহাজ। ছবি: বাসস

বন্দরে নোঙর করা জাহাজ। ছবি: বাসস

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (জিটুজি) আওতায় আমদানিকৃত ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স ২’।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‍বুধবার এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে (জিটুজি) নগদ ক্রয় চুক্তি নম্বর ৩-এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।

ইতোমধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমদানিকৃত এই ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে জিটুজি চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। বর্তমানে জিটুজি-০১ ও জিটুজি-০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে এসে পৌঁছেছে। সরকারি তথ্যমতে, জিটুজি-০১ চুক্তির মাধ্যমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জিটুজি-০২ চুক্তির মাধ্যমে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টনের কাছাকাছি। ফলে চাহিদার বড় একটি অংশ পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা