ছুটি বাতিল স্বাস্থ্য কর্মীদের
বাসস
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৭:২৬ পিএম
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বুধবার আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: বাসস
হামের টিকাদান কর্মসূচি আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সচিবালয়ে বুধবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, “রবিবার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।
“বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে”।
মো. সাখাওয়াত হোসেন জানান, সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।