× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, শাস্তিমূলক প্রকৌশলীকে বদলি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৫৬ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ পিএম

গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যরা। ফাইল ছবি: ফোকাস বাংলা

গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যরা। ফাইল ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে বিপত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর থেকে বুধবার জারিকৃত প্রজ্ঞাপনে গণপূর্ত ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে ইএম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারীকে। আর এদিকে আনোয়ার হোসেনকে ইএম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত: গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সংসদের সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটে। যার ফলে দীর্ঘ সময় সংসদের অধিবেশন বন্ধ রাখা হয়। পরে বিকল্প সাউন্ড সিস্টেমে সংসদের অধিবেশন চালিয়ে নেয়া হলেও এখনও সাউন্ড সিস্টেমে সমস্যা রয়ে গেছে।

সাউন্ড সিস্টেমে সমস্যার বিষয়টি নাশকতা কিনা তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট এ্যাট আর্মসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে হাজার হাজার ছাত্রজনতা সংসদ ভবনে ডুকে পরে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে সংসদের প্লেনারি হলের সাউন্ড সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাউন্ড সিস্টেম সংস্কারের জন্য সাড়ে ২২ কোটি টাকার চাহিদা দেয়া হলেও অন্তবর্তীকালীন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। মাত্র সাড়ে চার কোটি টাকায় সাউন্ড সিস্টেম চালু করা হলেও তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা