× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২০:১৩ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৬ ২০:৪১ পিএম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: বাসস/ ফাইল ছবি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: বাসস/ ফাইল ছবি

দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- যেহেতু এখাতের অধিকাংশই গ্রামীণ দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে। সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করছি।  

সচিবালয়ে মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে একদল প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছি। এখাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার”।

ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা