প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১১:৫৮ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬ ১১:৫৮ এএম
ধামরাইয়ে একটি খামারবাড়ি থেকে খৈয়া গোখরা উদ্ধার করে বাওয়ার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে একটি খামারবাড়ি থেকে একটি বিষধর খৈয়া গোখরা উদ্ধার করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সদস্যরা।
ধামরাইয়ের কেলিয়া এলাকার একটি খামার থেকে মঙ্গলবার সকালে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, খামারে সাপের উপস্থিতি টের পেয়ে খামারমালিক বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে সহায়তা চান। বাওয়ার সদস্যরা সেখানে গিয়ে, খামারবাড়ির ঢালাইকৃত মেঝে খুঁড়ে সাপটি উদ্ধার করেন।
সাপটি বুধবার লোকালয় থেকে দূরে একটি বনাঞ্চলে অবমুক্ত করা হবে।