× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২২:৪৬ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ঢাকার সবুজবাগ এলাকা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যার পর আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় ফেরেন। সবুজবাগ এলাকায় নিজ বাসায় প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

নাসিরুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জলিল মন্ডলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মূলত সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়, আব্দুল জলিল মন্ডলকে ২০১৩ সালের শাপলা চত্বর সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। এছাড়া তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনেও একটি মামলা রয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

পাবনা জেলায় জন্ম নেওয়া আব্দুল জলিল মন্ডল পুলিশের দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। উল্লেখ্য, পুলিশের সাবেক এই উচ্চপদস্থ কর্মকর্তা একজন বীর মুক্তিযোদ্ধাও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা