× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপ্লোমার মেয়াদ ৪ থেকে কমিয়ে ৩ বছর করার প্রস্তাব

বাসস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২২:২৬ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস/ মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস/ মন্ত্রণালয়

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এদিন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

সভায় জানানো হয়, দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। 

পরবর্তীতে এটি চার বছরে উন্নীত করা হলেও পাঠ্যক্রম বা সিলেবাসে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ করতে এক বছর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করা হলে, শিক্ষার্থীরা বর্তমান সময়ের চেয়ে এক বছর আগেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ পাবে বলেও আলোচনায় উঠে আসে।

সভায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’ গড়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ সময় কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে প্রকৃত দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে হবে। 

সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা