× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৮:৩৭ পিএম

জাতীয় সংসদে সোমবার সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে সোমবার সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সংসদে সোমবার এনসিপি দলের সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন”।

এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করে বলেন, “এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে”।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন”।

তিনি উল্লেখ করেন, এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।

“ইনশাল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সব ঘটনার বিচার নিশ্চিত করা হবে”।

প্রশ্নোত্তর পর্বে রংপুর থেকে নির্বাচিত এনসিপি দলের সংসদ সদস্য আখতার হোসেন গত ১৬ বছরে পুলিশের অসদাচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, বিশেষ করে জুলাই মাসে কিছু পুলিশ কর্মকর্তা আইনের বাইরে গিয়ে নিজ উদ্যোগেই হত্যা ও নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আখতার হোসেন জানতে চান, বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা নেবে কি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা