× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

বাসস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১৩:৩৩ পিএম

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এছাড়া জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মজুতদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করা হয়েছে।

আরো পড়ুন: জ্বালানি ব্যবস্থাপনায় অস্থায়ী নিয়ন্ত্রণ

জ্বালানি তেলের যথাযথ তদারকি নিশ্চিত করতে সারাদেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। 

এসব টিমের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগের সুবিধার্থে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

এছাড়া তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা