× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে জাপানি ভাষা শিখবেন বাংলাদেশিরা

বাসস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২১:৩৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৬ ২১:৩৮ পিএম

জাপানের একটি প্রতিনিধি দল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে। ছবি: মন্ত্রণালয়

জাপানের একটি প্রতিনিধি দল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে। ছবি: মন্ত্রণালয়

জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের তত্ত্বাবধানে এখন থেকে জাপানি ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ পাবেন বাংলাদেশিরা। এ লক্ষ্যে জাপানের একটি প্রতিনিধি দল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জানায়, তারা জাপানিজ মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে চান। এতে জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা ওই দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে, যা তাদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে।

জাপানিজ প্রতিনিধিদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চমৎকার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা এই অবকাঠামোসমূহ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন”।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা আরও সুদৃঢ় হবে”।

প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জাপানের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা