× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপতথ্য রোধে সতর্ক থাকতে হবে: অ্যাটর্নি জেনারেল

বাসস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৮:৩৯ পিএম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : বাসস

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : বাসস

অপতথ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো কোনো তথ্য দিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। তিনি বলেন, আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি।

নিজ কার্যালয়ে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

এসময় ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেন, “অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদের বিরাট বড় ভূমিকা আছে। আমি একসময় সাংবাদিকতা করেছি। আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে অপতথ্য বা এআই তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে”।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি জানি একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনটা কত বড় চ্যালেঞ্জিং। আমি জানি এখন বাংলাদেশের পাঠক কিংবা দর্শক তাদের প্রত্যেকের মনোযোগ থাকে আদালতে কী হচ্ছে সেটা জানার। সুতরাং পাঠক- দর্শকের কাছে আদালতের খবর একটা বিশেষ আগ্রহের জায়গা।

“সুপ্রিম কোর্টের সাংবাদিকরা ইতঃপূর্বেই বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করার যে সুবিধাটা পেতেন, সেটা কিছুটা সংকুচিত হয়েছে। আমি কথা দিতে পারি যে, আপনাদের এই কনসার্নটি (আদালতে প্রবেশের বিষয়টি) প্রধান বিচারপতির কাছে আমি উল্লেখ করব। আমি মনে করি তিনি অত্যন্ত যৌক্তিকভাবে এই ক্ষেত্রে আপনাদের পেশার ক্ষেত্রে সহযোগিতা করবেন”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা