× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব প্রশিক্ষণে ১৬-১৭ বছরে বড় দুর্নীতি: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৭:১৯ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইল ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইল ছবি

বিগত ১৬-১৭ বছর ধরে যুব প্রশিক্ষণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এসব অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে রবিবার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “বিগত ১৬ বছর ১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। অনেক কিছু আমি ইতিমধ্যে দেখেছি এবং সেগুলো আমি আপাতত আমার কাছে পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি”।

তিনি আরও বলেন, “পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কীভাবে আমরা এটা সমাধান করতে পারি কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেব না। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা